চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তার। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন শের আলী। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।