মেহেরপুরে এনসিপির সমবেশস্থলের পাশে ককটেল সদৃশ বস্তু উদ্ধার  

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলের পাশ থেকে একটি ককটেট বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে এটি উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।