আদালত চত্বর থেকে হ্যান্ডক্যাপ পরিহিত আসামির পলায়ন

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। 

আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 

সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এসকে মাসুদ রায়হান বলেন, পলাশপোল বউবাজার দিয়ে পালিয়ে যাচ্ছিল আজমাইন নামের হ্যান্ডক্যাপ পরিহিত এক আসামি। এসময় তারা তাকে ধরে উপসিথত থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের হাতে তুলে দেন। 

সাতক্ষীরা আদালতের পরিদর্শক মো. মঈনুদ্দীন জানান, আশাশুনি থানা থেকে পাঠানো আসামি আদালত চত্বর থেকে পালিয়ে যায়। পরে বউ বাজার থেকে সে পুনরায় ধরা পড়ে। তাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।