খুলনায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনা নগরীতে গভীর রাতে ওয়ার্ড বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২১ নম্বর ওয়ার্ডের পানির ট্যাঙ্কি রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিএনপি ওই অফিস বন্ধ হওয়ার কিছুক্ষণ পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। স্থানীয়রা এসে দেখতে পান ককটেল বিস্ফোরণের আলামত পড়ে আছে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় জনমানব শূন্য হওয়ায় ককটেল নিক্ষেপকারী দুর্বৃত্তরা কারো নজরে আসেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।