মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

আজ শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দেড় মাস আগে এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখানকার ভাঙন খাড়া প্রকৃতির হওয়ায় জিও ব্যাগ ফেলার পরও তা ধসে পড়ছে। ক্যানেলের বাঁকগুলোর কারণে তীব্র স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। তাই বাঁকগুলো কীভাবে সোজা করা যায়, সেটিও সরেজমিনে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে। তাদের সমন্বয়ে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে, যাতে এই জনপদের মানুষ ভাঙনের কবল থেকে মুক্তি পায়। ভাঙনের ফলে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে, দিনশেষে তারা বেকার ও উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠালে আমরা দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব।’

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষ হয়। 
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে বর্তমান সরকার। আজ শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শরীয়তপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত চার বছরে এই সড়কে প্রাণ গেছে ১৭১ জনের। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি, সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা এবং চালকের অদক্ষতার...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা হয়। 
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর