চুয়াডাঙ্গার জীবননগরে হরিহরনগর সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে বিএসএফ। এর পর পরই তাকে ভারতে নিয়ে যায় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা হয় বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় একদল চোরাকারবারী হরিহরনগর সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে হরিহরনগর গ্রামের মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ মনিরুলকে বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানায় পুলিশ। তবে মনিরুল জীবিত আছেন কিনা তা জানাতে পারেনি।
এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।