সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতদের মধ্য একজন সিলেটের হবিগঞ্জ জেলার জহির মিয়ার ১১ মাস বয়সী ছেলে রিহাম। অন্যজন হলো সুনামগঞ্জ জেলার আলী ওসমানের ৮ মাস বয়সী ছেলে রাফসান। দুজনই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে সর্বমোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৯ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৯ জন ভর্তি হয়েছেন।

এছাড়া সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫৪৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গার জীবননগরে হরিহরনগর সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে বিএসএফ। এর পর পরই তাকে ভারতে নিয়ে যায় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা হয় বলে নিশ্চিত করেছেন জীবননগর...
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় উঠে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে উপজেলার বাঁশিলা মাদ্রাসা প্রাঙ্গণের একটি বটগাছ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে...
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার  দুপুর ১২টার দিকে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপান বিএনপির নেতারা।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর