ময়মনসিংহে মোটরসাইকেল–অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ময়মননিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১ টার দিকে এই ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ফুলপুরগামী একটি মোটরসাইকেল তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন মারা যান।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।