গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল ২ কলেজশিক্ষার্থীর

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মিক্সার গাড়িচাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-নিরব ও জুবায়ের। তারা স্থানীয় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে দুই শিক্ষার্থী মোটরসাইকেলে চন্দ্রা থেকে সফিপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে আঞ্চলিক মহাসড়ক থেকে একটি মিক্সার গাড়ী মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হয়।

ওসি বলেন, পরে স্থানীয়রা নিরবকে উদ্ধার করে সফিপুরে স্থানীয়  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন:

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহে মোটরসাইকেল–অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর...
আজ  দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর