নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 

নেত্রকোণার বারহাট্রায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার বারহাট্রা ইউনিয়নের বড়গাও গ্রামে এ ঘটনা হয়।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর তালুকদার (৩৫)। তিনি বড়গাও গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে। 

বারহাট্রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘বাড়ির পেছন দিকের ফসলি ফাঁকা মাঠে ঘাস খাওয়ানোর জন্যে গরু চড়িয়েছিলেন জাহাঙ্গীর।  হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’