গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত ট্রাকচালকের নাম জিয়াউর রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

সার্জেন্ট নৃপেন দাস বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা...
রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে...
বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের আফিয়া মাসুমা। এবারের এইচএসসি পরীক্ষায় এ গ্রেড অর্থাৎ জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও...
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে মানবিক...
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত। এই প্রযুক্তি ক্ষতিকারক কিছু নয়। দ্রুত-পচনশীল কৃষিপণ্য পচন রোধ করে জীবাণুমুক্ত করার...
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে উল্লেখ করে বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় সদর...
লোডিং...

এলাকার খবর