পাবনায় অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস নামক স্থানে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শালগাড়ীয়া মেরিল বাইপাস শামসুলের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর দিকে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।