মহানন্দা নদীতে সাঁতার শিখতে নেমে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে সাঁতার শিখতে নেমে ডুবে মৃত্যু হয়েছে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের। মৃত শুভ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে।

শনিবার দুপুর দেড়টার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘রাইহান আলী শুভ ৫-৭জন বন্ধুর সঙ্গে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যান। কিন্তু তিনি সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিলেন। কিন্তু হঠাৎ তিনি নদীর গর্তে পড়ে যান এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘শুভ গতকাল শুক্রবারও বন্ধুদের সঙ্গে একইস্থানে গোসল করতে গিয়েছিলেন।’