নাটোরে আন্দোলনকারীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, সড়কে চলাচলকারী শিক্ষার্থীদের অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। এতে অন্তত ৫ জন আহত হন।
আজ রোববার দুপুর ১টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে ভবানীগঞ্জ মোড় পর্যন্ত এই হামলা চালান তাঁরা।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এমন কোনো ঘটনা তিনি জানেন না। এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।