টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১১ পিএম

টাঙ্গাইলে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংর্ঘষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। পরে আন্দোলনকারীরা সেখান থেকে শহরের আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সাতটি মোটর সাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে।

কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৫:০৯
টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ছয় মাসের মধ্যে খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তরের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
লোডিং...

এলাকার খবর