৩১ দফা হবে মানুষের মুক্তির সনদ: ইকবাল মাহমুদ

৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ হবে গতিশীল, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। ৩১ দফা হবে এদেশের মানুষের মুক্তির সনদ। 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ‘‘শেখ হাসিনার হাতে শহিদের রক্তে রঞ্জিত, সে আর দেশে ফিরে আসতে পারবে না। দুই হাজার শহিদের মায়ের আর্তনাদের জবাব দেওয়ার ক্ষমতা ‘খুনি হাসিনার’ নাই।’’

কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।