আসিফ-হাসনাতের বিরুদ্ধে জেলা পরিষদের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:০৮ পিএম

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। 

আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে এবং প্রশাসক মোস্তাক মিয়া বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিকের পদে রয়েছেন।

মোস্তাক মিয়ার অভিযোগ অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং একই সঙ্গে এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তৎকালীন সময়ে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেন, 'আগের যে অন্তর্বর্তী সরকার তাদের একটি চরিত্র ছিল।  তারা সমন্বয়ের নামে লুটপাট করেছে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তাঁরা চেয়েছিলেন যে, বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাঁদের মধ্যে সেটা ছিল না।'

এদিকে, জেলা পরিষদের টাকা নেওয়ার এমন গুরুতর অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে প্রশাসক মোস্তাক মিয়াকে তাঁর ব্যক্তিগত ফোন নম্বরে কল করা হলে কলটি রিসিভ করেন তাঁর ব্যক্তিগত সহকারী শ্যামল দেবনাথ। তিনি জানান, মোস্তাক মিয়া একটি অনুষ্ঠানে ব্যস্ত আছেন।

তবে শ্যামল দেবনাথের কাছে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর টাকা তুলে নেওয়ার প্রসঙ্গে প্রশাসক মোস্তাক মিয়ার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে কল্যানমূলক বাজেট থেকে অন্যান্য উপজেলাগুলোর তুলনায় আসিফ মাহমুদের মুরাদনগর ও হাসনাত আবদুল্লাহর দেবিদ্বারে বেশি টাকা নেওয়া হয়েছে, যা অন্য উপজেলাগুলোর সাথে বৈষম্য হয়েছে। স্যার (প্রশাসক মোস্তাক মিয়া) আসলে সেটি বুঝাতে চেয়েছেন। 

নির্বাচনের আগ মুহুর্তে ওই বাজেটে টাকা নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানালেও প্রতিটি উপজেলায় কত বাজেট ছিল, কিংবা কোন তারিখে, কোন উন্নয়ন কাজের জন্য তা নেওয়া হয়েছিল, সে সম্পর্কে তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি শ্যামল দেবনাথ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া আরও বলেন, 'আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত। জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তাঁর কাঁধে দায়িত্ব পড়েছে—যেই অর্থনীতি ধ্বংস করেছিল, এটাকে পুনরুদ্ধারের জন্য। সেটা নিয়ে উনি কাজ করছেন।’

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) এই সংসদ সদস্য বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ। সে টাকা তাঁকে দেওয়া হয়নি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর