জয়পুরহাটে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকার ঘাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়।

নিহত গোলাম নাসির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

পাঁচবিবি থানার এসআই জাহাঙ্গীর কবির বলেন, ‘আজ ইফতারের আগে স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব উপজেলার শালাইপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবির দিকে আসছিলেন। পথে ফিচকার ঘাট এলাকায় হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ইউটার্ন নিতে গেলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহন হন বিপ্লব।’

এসআই জাহাঙ্গীর কবির আরও বলেন, ‘স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’