এসএসসি পরীক্ষায় বগুড়া জিলা স্কুল কেন্দ্রের শিক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৫০ নম্বরের মধ্যে ২৫ নম্বর দেওয়ায় কেন্দ্রের শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে তর্ক-বিতর্কে জড়িয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা সব বিষয়ে ৯৫ থেকে ৯৬ মার্ক পেয়েছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে জিলা স্কুল কেন্দ্র থেকে ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন জানান, এই নম্বর ফলাফলের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবেনা। কারিগরি ত্রুটির জন্য ৫০ নম্বরের মধ্যে সব শিক্ষার্থীর ২৫ নম্বর উঠেছে। এ নিয়ে এরইমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববারের মধ্যে ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করা হবে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।