নাটোরে ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীর মৃত্যু 

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:০০ পিএম

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আউয়াল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা এক যাত্রী অসতর্কতাবসত ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা রেলওয়ে কর্মকর্তাদের সংবাদ দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এই যাত্রী দিনাজপুরের বাসিন্দা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

 

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর