হাদির ওপর হামলা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তমুখী সব যানবাহনে তল্লাশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। রোববার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরসহ পুরো সীমান্ত এলাকাজুড়েই বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত অভিমুখে সড়কগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। 

তিনি বলেন, সীমান্তে মোট ১৯টি অতিরিক্ত টহল রয়েছে বিজিবির।