বগুড়ায় বাসচাপায় নিহত বেড়ে ৬

বগুড়া শহরতলীর এরুলিয়ায় বাসের চাপায় ছয় পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিন দিনমজুর। পরে আরও তিনজন মারা যান।

পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।