দিনাজপুরের বিরলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ৩নং ধামইড় ইউপি’র ধুকুরঝাড়ী কাহারোল সড়কের সংলগ্ন ধানক্ষেত থেকে পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
বিরল থানার ওসি শাহ্ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি শাহ্ গোলাম মাওলা জানান, খবর পেয়ে থানা থেকে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে থানায় সংবাদ দেওয়া হয়েছে। নিহত ব্যাক্তির শরীরে আঘাতের দাগসহ রক্তাক্ত জখম ও একটি হাত ভাঙ্গা আছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় সে মারা যেতে পারে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।