গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর ৬ বছরের শিশু বায়েজিদ হোসেনের হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টারের সভা কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান
গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৯) পাবনার সুজানগর উপজেলার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
উপ-পুলিশ কমিশনার জানান, গত ১৩ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ীর হরিনাচালা এলাকার মজিবুর রহমান খানের এর ৫ তলা বিল্ডিং এর ২য় তলার সিড়ির ছাদের উপর থেকে শিশু বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা খালেদ মাহমুদ রাসেল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুটির হত্যাকারী আরিফকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ স্বীকার করেছেন, তারা একই বাসায় ভাড়া থাকতেন। রাগের মাথায় শ্বাসরোধে বায়েজিদকে হত্যা করেন।
এর আগে গত শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ হোসেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পিতা কোনাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।


টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর মৃত্যুতে গ্রেপ্তার ১
স্ত্রীর দেওয়া আগুনে প্রবাসী স্বামীর মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন 
