রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ।
জানা যায়, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে ঢাকামুখী ‘অপু ক্লাসিক’ যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাসযাত্রী বাবা ফারুক আহমেদ ও তাঁর ছেলে মাশাইক নিহত হয়। নিহতদের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায়।
অপরদিকে পীরগঞ্জের মোনাইল মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শাহজাদী নামের এক গৃহবধুর নিহত হন। তিনি পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের মোনাজ্জল হোসেন মাস্টারের স্ত্রী।