উত্তরের বন্যা পরিস্থিতি: নদীর পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় তীব্র হয়েছে নদীভাঙন। আর টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস অব্যাহত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে যান চলাচল।

গত কয়েকদিনের বৃষ্টি ও ঢলে রংপুরের গঙ্গাচড়ায় শঙ্করদহ, চরইচলি, বাঘেরহাট ও বিনবিনার চরসহ বিভিন্ন নিচু এলাকার ফসলি জমি এখনও পানিতে তলিয়ে আছে। পানি কিছুটা কমলেও অনেক এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা।

নীলফামারীতে তিস্তার চরের ফসল তলিয়ে গেছে। বেড়েছে ভাঙন নদী। বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতায় ভোগান্তিতে স্থানীয়রা। এছাড়া কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল ও কড়াইবরিশাল চর এলাকায় বেড়েছে ব্রহ্মপুত্রের ভাঙন।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘গাইবান্ধায় তিস্তা তীরবর্তী সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। জুলাইয়ের বাকি দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।’

এদিকে, শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর তিন ইউনিয়নের পর নতুন করে প্লাবিত হয়েছে গাজীরখামার ইউনিয়নের নিম্নাঞ্চল। সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকা এখনো তলিয়ে আছে।

যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল-তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গাইড বাঁধের ভাঙন অব্যাহত আছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর