সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ জহুরুল হকের পাটের গুদামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদাম মালিক আলহাজ জহুরুল হক বলেন, ‘গোডাউনে কোনো বৈদ্যুতিক সংযোগ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে এমন কোনো উপাদান ছিল না। কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার পাট পুড়ে গেছে।’
এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. নাসিম রেজা নিলু বলেন, ‘গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।’
বিস্তারিত জানতে ভিডিও দেখুন: