দিনাজপুরে মোবাইল চুরির সন্দেহে শিশুকে বস্তাবন্দী করে হত্যাচেষ্টা

দিনাজপুরে মোবাইল চুরির সন্দেহে সাজেদুর রহমান (১৫) নামে এক শিশুকে বস্তাবন্দী করে নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টায় দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে সদর উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাজেদুর সদর উপজেলার কমলপুর (আইহাই) গ্রামের হাফেজুর রহমানের ছেলে। আটকক খাদেমুল ইসলাম (৩৮) এবং নূর হাবিব (১৯) একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মোবাইল চুরির সন্দেহে সাজেদুরকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় খাদেমুল ও নুর হাবিব। পরে তাকে মারধর করে একটি বস্তায় ভরে গাবুরা নদীতে ফেলে দেয়। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে খাদিমেল ও নুর হাবিবকে আটক করে পুলিশের সোপর্দ করে।