ঠাকুরগাঁওয়ে পানির নিচে ধান, জোঁকের সঙ্গে লড়াই কৃষকের 

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে শত শত বিঘা জমির পাকা ও আঁধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির কারণে ধান সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের বোরো ধান চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকার পাশাপাশি ডুবে যাওয়া ধান দ্রুত কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে শত শত বিঘা জমির পাকা ও আঁধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির কারণে ধান সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের বোরো ধান চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকার পাশাপাশি ডুবে যাওয়া ধান দ্রুত কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁওয়ের ইতিহাসে অতিরিক্ত বৃষ্টিতে এবারই প্রথম। এতে পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান। বৈশাখ মাসের প্রথম থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। তার পরেও গত তিন দিন থেকে শুরু হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত। আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধান উৎপাদনের জেলা হিসেবে পরিচিত উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শত শত বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়া ধান বুক বরাবর পানিতে অনেক কষ্টে সংগ্রহ করছেন চাষিরা। যে জমিতে আরও বেশি পানি সেখানকার ধান কেটে ভাসমান হাঁড়ি, পাতিল সংগ্রহ করছেন অনেকে।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, নদীর আশপাশে, বিল ও নিচু এলাকার ধান পানির নিচে চলে গেছে। ডুবে যাওয়া ধান দ্রুত না কাটলে নষ্ট হয়ে যাবে, এ কারণেই সকলকে দ্রুত পাঁকা ধান কাটার পরামর্শ দিয়েছে তারা।

এদিকে ধান উৎপাদনে ঋণের বোঝা মাথায় নিয়ে লোকশানের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় কৃষকেরা। অতিরিক্ত পানি আবার পানির নীচে জোঁকের অত্যাচার তারপরও থেমে নেই কৃষকদের ডুবে যাওয়া ধান সংগ্রহের অভিযান। জোকের হাত থেকে বাঁচার জন্য হাত থেকে পা পর্যন্ত মোটা কাপড় পরছে তারা। আর যারা খালি পায়ে পানিতে নেমে ধান কাটছে তাদের জোকের আক্রমণের মুখে পড়তে হচ্ছে।

কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনআজ সোমবার সকালে সদর উপজেলার ভেলাজান, রহিমানপুরের বিল নড়লই, রায়পুরের বেংরোল এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ নিচু জমি ধান পানিতে ডুবে গেছে।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার সাত উপজেলায় ৬২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। আরও ধান পাকলেও অতিরিক্ত পানির কারণে কাটতে পারছেন না চাষিরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান হীরামন পাড়া গ্রামের টীয়াবুল রায় বলেন, ‘১৪ কাঠা ধান আবাদ করেছি। সে পাকা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। এখন ডুবে যাওয়া ধান ডুবে ডুবে সংগ্রহ করছি। কারণ এই ধান সংগ্রহ করতে না পারলে আমার পরিবারের ছয়জন সদস্য না খেয়ে থাকবে।’

একই এলাকার সোলেমান আলী বলেন, ‘দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি, যা পানির নিচে ডুবে গেছে। এখন নিজে কি খাব আর ধার দেনা কেমনে শোধ করব সেই চিন্তা করছি। ধানের উপরে পানি, তার উপরে প্রচুর জোঁক। শ্রমিকেরা ভয়ে ধান কাটতে চায় না।’

পানিতে ডুবে যাওয়া ধান কেটে ডাঙায় আনছেন এক কৃষক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএকই উপজেলার দক্ষিণ ভেলাজানের কৃষক আবু রায়হান বলেন, ‘এবারের মতো আবহাওয়া কোনোদিন দেখিনি। বৈশাখ মাস থেকেই যেন বর্ষা শুরু হয়ে গেছে। সরকার যদি আমাদের মতো ক্ষতিগ্রস্ত কৃষকের দিকে না দেখে, তাহলে আমরা আর বাঁচবো না।’

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম বলেন, ‘নদীর ধারে বিলে ও নিচু এলাকার বোরো ধান পানি নিচে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি সেই সাথে ডুবে যাওয়া ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে কাঁটা ধানও শুকাতে পারছেন না চাষিরা। ডুবে যাওয়া ধান সংগ্রহ করতে পারলে কিছুটা হলেও ক্ষতি থেকে রক্ষা পাবেন।’

এই কর্মকর্তা বলেন, ‘বৃষ্টির পানিতে বোরো ধান ডুবেছে–এটি এবার ঠাকুরগাঁওয়ে প্রথম। শুধু ধান নয়, ভুট্টা, মরিচসহ শাকসবজি চাষিরাও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’  

বৃষ্টির পানি আরও বৃদ্ধি পেলে নিচু এলাকার বোরো ধান সংগ্রহে আরও জটিলতা দেখা দিবে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
এরইধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় দুই শতাধিক বসতবাড়ি। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন প্রতিরোধে জেলার প্রায় ১৩টি এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা...
বান্দরবানে বন্যাদুর্গত নারী উদ্যোক্তাদের জন্য এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফের ঘোষণা দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। পাশাপাশি পুনর্বাসন, অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি সহায়তা এবং...
উজানের ঢল ও নদীর পানি বৃদ্ধিতে উত্তরাঞ্চলে ফের তীব্র নদীভাঙন। তিস্তা ও মৃগী নদীর ভাঙনে রংপুর, লালমনিরহাট ও শেরপুরে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও সড়ক। ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সরকারি...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর