নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা হয়।

নিহত মোরছালিন (৪০) উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খেতুরবাজার এলাকায় রাস্তার উপর দিয়ে পানির পাইপ দিয়ে আলু খেতে পানি দিচ্ছিলেন এক কৃষক। সকাল ৯টার দিকে যাত্রীসহ ভ্যানটি টেংগনমারীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পাইপটি পারাপারের সময় ভ্যান-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এলাকাবাসী হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।