ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস আজ সোমবার। এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এদিকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের ব্যবসায়ীরা একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানায়। তাই আজ একদিনের জন্য বন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে বন্দরে কার্যক্রম পুনরায় চালু করা হবে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, ‘প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।’