মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে বৈরী আবহাওয়ার সুযোগে বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সীমান্তের জিরো লাইনের ভারত অংশে তাদেরকে আটকে দেওয়া হয়। এখন পর্যন্ত তারা সেখানেই বসে রয়েছে বলে জানা গেছে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, এ ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


