কুড়িগ্রামে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে

পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। তবে লালমনিরহাটে কমছে তিস্তার পানি।

ভারতের গজলডোবা ব্যারাজের ২০টি গেইট খুলে দেওয়ায় পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও ধরলা ও দুধকুমার নদের পানি বেড়ে বিপৎসীমা কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, রাত থেকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমছে। গতকাল সন্ধ্যায় তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও, সকালে তা আরও কমে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকাগুলো থেকে নামছে পানি।

চরাঞ্চল পানিতে তলিয়ে গেলেও ফসল না থাকায় ক্ষতির শঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ৭২ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।