কুড়িগ্রামে বন্যার পূর্বাভাস 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

উত্তরের জেলা কুড়িগ্রামে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নদ-নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিন এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, ফলে চার জেলার নিম্নাঞ্চলে অন্তত তিন দিনের জন্য স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। গঙ্গা-পদ্মার পানিও আপাতত স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষভাগে কিছুটা বাড়তে পারে।

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে...
নেত্রকোণায় গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার সবকয়টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে কলমাকান্দায় উপদাখালি নদীর পানি হু হু করে বাড়ায় বিপদসীমা ছুই ছুই করছে। তবে সবকটি নদীর পানি বাড়লেও তা এখন নাগাদ...
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। তবে লালমনিরহাটে কমছে তিস্তার পানি।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাচ্চু খান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নিজ বাড়িতে এই ঘটনা হয়।
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার হাওয়া এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটকটির একটি...
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর