বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী।
মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী।
মামলার এজহারে বলা হয়, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি। পরে ট্রেনটি বগুড়ার আদমদীঘি এলাকায় পৌঁছালে ট্রেনের ক্যান্টিনে তাকে দলবেঁধে ধর্ষণ করেন ক্যান্টিনবয় আবু বকরসহ কয়েকজন। চিৎকার শুনে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং আবু বকরকে আটক করে পুলিশে দেন।
কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, শুরুতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী। পরে ৩ জনের নাম বাদ দিয়ে অজ্ঞাত এক পুলিশ সদস্যসহ আবু বকরের নামে মামলা করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।