কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন একই পরিবারের সদস্য 

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

রৌমারী থানার ওসি কাউসার আলী জানান, মহাসড়কে দাড়িয়ে থাকা অটোরিকশাকে- ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচজন নিহত হন। নিহতের মধ্যে চারজন একই পরিবারের। তারা হলেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের লিপি খাতুন, তার ছেলে রিশাদ, মেয়ে তুবা ও  ও লিপির বোন শরিফা বেগম। 

বাকি একজন অটোরিকশা চালক। তার পরিচয় জানা যায়নি।  দুর্ঘটনায় আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানান, নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। আহত ১ জনকে শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।