হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। কীভাবে যুবকটি লাইনে পড়লেন, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রেলওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’