সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
মৃতদের মধ্যে রয়েছে–হবিগঞ্জের ৫ মাস বয়সী শিশু রুপায়ন ও সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পনা। তারা দুজনেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।