মায়ের ফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ অপ্রতিম 

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত অপ্রতিমের সন্ধান পাননি। নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মা ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘অপ্রতিমকে খুঁজতে কাজ করছে পুলিশ। তার সর্বশেষ অবস্থানসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিক্যামেরা নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া দিয়ে বরণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান...
দু-চারটি পরীক্ষা করাতেই মাস পেরিয়ে যায় সরকারি হাসপাতালে। শয্যার খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ান রোগীর স্বজনেরা। হেল্প ডেস্কের অভাবে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এসব কারণেই হাসপাতালের পাশেই গড়ে ওঠে...
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে...
রাজধানীর মুগদার মানিকনগরে আগুনের গলির একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর