সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৩ জনের। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
তারা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তাদের বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। তাদের প্রত্যেকের বয়স ১ বছরের কম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়য় হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৫৭ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫ শতাধিক রোগী।
চিকিৎসকেরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল।
আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের।
তবে, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।