সপ্তাহের প্রথম দুই দিনে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

আবারও পতন দিয়ে সপ্তাহ শুরু দেশের দুই শেয়ার বাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। ডিএসইএক্স সূচক ২৫ দশমিক ছয় এক পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। হাতবদল হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২১৬ টির, এবং অপরিবর্তিত ছিলো ৮১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সবচেয়ে বেশি হাতবদলের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন। আর শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ। 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৩ দশমিক চার এক পয়েন্ট। লেনদেন হয় ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। 

আবারও পতন দিয়ে সপ্তাহ শুরু দেশের দুই শেয়ার বাজারে। প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৫ পয়েন্টের বেশি। লেনদেন কমেছে ২২ কোটি টাকা কমেছে। এসময় সাড়ে ৭১ ভাগ কোম্পানির শেয়ারই দর হারিয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৫৪ পয়েন্ট।

রোববার লেনদেনের শুরু থেকে ইতিবাচকই ছিল ঢাকা স্টকের প্রধান সূচক। প্রথম ৫ মিনিটেই প্রধান সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর শুরু হয় উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ২৫ দশমিক ১৬ পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। 

সূচক সঙ্গে ঢাকার শেয়ার বাজারে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২২ কোটি ৬৮ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টি, কমেছে ২৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় রবি তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।                                                                                 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স, দ্বিতীয় রুপালী লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৫৪ দশমিক ছয় তিন পয়েন্ট। লেনদেন ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।