পাঁচ বছরে করমুক্ত আয়সীমা ১ লাখ টাকা বাড়ানোর পরিকল্পনা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:২২ পিএম

দেশের কর ব্যবস্থায় প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি কর পরিকল্পনা বা ট্যাক্স রোডম্যাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় ২০৩০-৩১ অর্থবছরে করমুক্ত আয়সীমা বেড়ে দাঁড়াবে সাড়ে চার লাখ টাকা। সে হিসেবে আগামী পাঁচ বছরে করমুক্ত আয়সীমা ১ লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। 

তবে যারা করমুক্ত সীমার কিছুটা ওপরে থাকবেন, তাদের করের বোঝা বাড়তে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, আগামী অর্থবছরে ৫ শতাংশের কর হারও তুলে দেওয়া হতে পারে। 

উল্লেখ্য, প্রতি বছর বাজেটের আগে করমুক্ত আয়সীমা বাড়বে কিনা, করহার পরিবর্তন হবে কিনা, কিংবা নতুন কোনও কর আরোপ করা হবে কিনা- এসব বিষয় নিয়ে করদাতাদের মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা। 

তবে এবার সরকার কর ব্যবস্থাকে আরও আধুনিক এবং বিনিয়োগবান্ধব করতে চাইছে। সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হবে। 

অর্থাৎ, আগামী পাঁচ বছরে করমুক্ত আয়সীমা ১ লাখ টাকা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অন্তর্বর্তী সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। আগামী দুই অর্থবছর তা বহাল থাকছে। 

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘পাঁচ লাখ টাকা যদি করেন তাহলে আমাদের প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড হচ্ছে, এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে, অথবা পুঁজি ভেঙে, অথবা ধার করে তার সংসার চালাচ্ছেন। তাদেরও তো নিশ্বাস ফেলার একটা স্পেস লাগবে।’ 

আগামী অর্থবছরে কর হারেও পরিবর্তন আসবে। করমুক্ত আয়সীমা বাড়লেও যারা সীমার কিছুটা ওপরে থাকবেন, তাদের করের বোঝা কিছুটা বাড়তে পারে। এছাড়া আগামী অর্থবছরে ৫ শতাংশের কর হার তুলে দেওয়া হতে পারে। 

এর পরিবর্তে যাদের বার্ষিক আয় পৌনে চার লাখ টাকার বেশি, তাদের করমুক্ত আয়সীমা পরবর্তী প্রথম তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হবে। পরবর্তী চার লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের জন্য ৩০ শতাংশ হারে করারোপ করা হতে পারে।

বর্তমানে দেশে ১ কোটি ২৮ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী ((টিআইএন)) রয়েছেন। এদের মধ্যে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪৬ লাখ করদাতা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর