কৃষিবিদ ইনস্টিটিউশন শুরু হয়েছে জাতীয় সবজি মেলা

কৃষিবিদ ইনস্টিটিউশনের সবজি মেলায় প্রদর্শিত হচ্ছে একশোর বেশি প্রজাতির দেশি সবজি। তিন দিনের এ মেলায় পছন্দের সবজি ও বীজ কেনার সুযোগ থাকছে। আগ্রহীরা জানতে পারবেন চাষাবাদের পদ্ধতি সম্পর্কেও।

পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে বছরব্যাপী সবজি চাষ খুবই গুরুত্বপূর্ণ। সবজির গুনাগুণ ও চাষ সম্পর্কে সচেতনতা বাড়াতে কৃষি মন্ত্রণালয় আয়োজন করেছে জাতীয় সবজি মেলা।

একসাথে এতো ধরনের সবজি পাওয়া রাজধানীবাসীর বেশ দুষ্কর। মেলায় পছন্দমতো রাসায়নিকমুক্ত সবজি তো কেনা যাচ্ছেই, জানা যাচ্ছে চাষ পদ্ধতি সম্পর্কেও। চাইলে পছন্দের সবজির বীজও সংগ্রহ করতে পারছেন দর্শনার্থী ও খামারিরা।

সবজি চাষে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। উৎপাদনের পাশাপাশি সঠিক প্রক্রিয়ায় প্যাকেজিং করা গেলে রপ্তানি বাড়ার আশা করছেন মন্ত্রী।

মেলায় অংশ নিচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৮৪ টি স্টল। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।