পদ্মা সেতু হওয়ায় উল্টো জিডিপি কমেছে: বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতু হওয়ায় জিডিপি উল্টো কমেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরে অযাচিত কাজ হয়েছে বিগত সরকারের সময়ে। পদ্মা সেতু হওয়াতে জিডিপি কমেছে, বাড়ার পরিবর্তে। খরচ কমাতে অনেক কিছু কার্টেল করেছি।’

এ বছর আগের বছরের তুলনায় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এ বছর মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে। গত বছরের চেয়েও এবার বাজার স্বাভাবিক থাকবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এবার গ্যাস ও ডলারের সংকট নেই। বাজারে যত প্রতিযোগিতা বাড়বে, বাজার তত স্থিতিশীল হবে। বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী হবে বলে আশা করি।’