আলাদা হবে এনবিআরের নীতি ও ব্যবস্থাপনা বিভাগ: অর্থ উপদেষ্টা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

দ্রুত জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হচ্ছে। এ বিষয়ে গঠিত সংসদীয় কমিটির প্রতিবেদন জমা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার এনবিআরে টাস্কফোর্সের সভা শেষে তিনি বলেন, সংস্কারের লক্ষ্যে দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে। কর ফাঁকি ও জালিয়াতি বন্ধ করে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে চায় সরকার।

২০২৫ সালে রাজস্ব খাত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, তা জাতীয় সংসদে পাসের জন্য তোলেনি বর্তমান সরকার। তবে অধ্যাদেশটি আরও যাচাই বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। 

এনবিআরে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অংশীজনদের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশটি নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে।’

রাজস্ব আদায়ে ঘাটতির বিষয়ে তিনি বলেন, ‘অর্থনীতিকে সচল করতে বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় ৫ শতাংশে উন্নীত করতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর বিকল্প নেই।’

উপদেষ্টা বলেন, ‘রাজস্ব ব্যবস্থার সংস্কারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগে তিনটি টাস্কফোর্স গঠনের পর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে অগ্রগতি দেখা যাচ্ছে।’

বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
ধর্ষণ ছাড়া, হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে, এ কথা বলেন মন্ত্রী।...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি...
অবশেষে খোঁজ মিলেছে চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালের। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিক থেকে তাঁকে উদ্ধার করে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন...
চার হাজার কোটি রুপির বিশাল বাজেট, রণবীর কাপুর-যশ-সাই পল্লবীর মতো তারকাদের উপস্থিতি আর চোখধাঁধানো আয়োজন। সব মিলিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কিন্তু এই তারকাবহুল সিনেমার দাপটের...
লোডিং...

এলাকার খবর