নির্বাচন ও রমজানের কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বেড়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহে ৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও রমজানকে ঘিরে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা দেশে বেশি করে অর্থ পাঠাচ্ছেন। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। 

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।