খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম কেন্দ্রীয় ব্যাংকের

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ছয় মাসের মধ্যে খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯ ব্যাংকের জন্য আলাদা লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ছয় মাসের মধ্যে যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ২০ শতাংশের বেশি, তাদেরকে তা কমাতে হবে।  

যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে, সেগুলোকে ১০ শতাংশের নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট খেলাপি ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তর করতে হবে। 

সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠকে নতুন খেলাপি ঋণ সৃষ্টি ঠেকানো, পুনঃতফসিলে নিবিড় তদারকি, বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে বকেয়া আদায় জোরদারের নির্দেশ দেওয়া হয়। 

গত ১২ থেকে ১৯ জুলাই পর্যন্ত খেলাপি ঋণ কমানোর কর্মপরিকল্পনা নিয়ে ২৯ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে পৃথক বৈঠকে এসব নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর