যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ বুধবার সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে সেভাবে আলোচনা হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর নানা আনুষ্ঠানিকতা আছে। চুক্তিতে এমন অনেক ধারা আছে, যেগুলো নিয়ে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাব। চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে।’ 

তিনি বলেন, ‘কোনো চুক্তিই শেষ না। যদি মনে হয়ে কোনো ধারার সংযোজন ও বিয়োজন হতে পারে। এর সুযোগ তো চুক্তিতে আছে।’

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছেন। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, ‘নন ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে, এটা দূর করা গেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে।’