ব্যাংক রেজুলেশন বিল ২০২৬

দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে সংসদে বিল পাস

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬। দেশের দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে এই বিলটি পাস করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরপর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিলটির বিষয়ে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের আহ্বান জানান এবং সাংসদরা তাতে অংশ নেন। 

পরবর্তীতে বিলটি পাসের পক্ষে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হয়েছে বলে জানান ডেপুটি স্পিকার।

উল্লেখ্য, দেশের দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের সুযোগ করে দিতে এই বিলটি ইতোপূর্বে অধ্যাদেশ হিসেবে জারি করে ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।