ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় ৪ বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পদের গুণগত মান যাচাই করা হচ্ছে। 

নামে-বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে, তা পরিশোধ না করে পাচার করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। গেল আওয়ামী আমলের এসব বেশিরভাগ ঋণই এখন খেলাপি। সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার প্রায় ৩৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানায়, গেল আওয়ামী লীগ আমলে ব্যাংকগুলোর অনেক তথ্যই গোপন রাখা হতো। তবে চব্বিশের আগস্টে সরকার পতনের পর, ব্যাংক খাতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বেরিয়ে আসে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণ আওয়ামী শাসনামলের অনিয়ম-দুর্নীতি। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কার্পেটের নিচের যে ময়লা সেটা উন্মুক্ত হয়েছে। সে কারণেই ব্যাংকিং খাতের অনেক নেতিবাচক চিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে। বিগত সময়ের যে কর্মকাণ্ড তার ফলাফল হচ্ছে এই ক্লাসিফাইড লোন বলেন আর পূঁজির ঘাটতি ইত্যাদি।’

নানা অনিয়মের কারণে ব্যাংকিং খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা পূরণে চার বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমবে বলে আশা করছে সংস্থাটি।

আরিফ হোসেন খান বলেন, ‘কোনো বিভ্রান্তিকর অপতথ্য দ্বারা প্রভাবিত হয়ে কোনো ভ্রান্ত সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। ব্যাংকিং সেক্টর আগামীতে আরও শক্তিশালী হবে। এবং শক্তিশালী অর্থনীতি গঠনে ব্যাংকিং সেক্টর অবদান রাখবে। এ লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, তাই আমানতকারীদের আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের।

 

দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পার হলো। এ সময় যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের ১০ বছর দ্রুতগতির রেল,...
ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বাড়ল। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ২১ হাজার ১২০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০...
নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। 
শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার...
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য বাড়ানো হয়েছে টহল তৎপরতা ও...
লোডিং...

এলাকার খবর